আলো-অন্ধকার | Alo Ondhokar Getting your Trinity Audio player ready... দৃষ্টিহীন সন্ধ্যাবেলা শীতল কোমল অন্ধকারস্পর্শ ক’রে গেল মোরে। স্বপনের গভীর চুম্বন,ছন্দ-ভাঙা স্তব্ধতায় ভ্রান্তি এনে দিল চিরন্তন।অহর্নিশি চিন্তা মোর বিক্ষুব্ধ হয়েছে; প্রতিবারস্নায়ুতে স্নায়ুতে দেখি অন্ধকারে মৃত্যুর বিস্তার।মুহূর্ত-কম্পিত-আমি বন্ধ করি অলৌকিক গান,প্রচ্ছন্ন স্বপন মোর আরিক মিথ্যার পাষাণ,কঠিন প্রলুব্ধ চিন্তা নগরীতে নিষ্ফল আমার।তবু চাই রুদ্ধতায় আলোকের আদিম প্রকাশ,পৃথিবীর গন্ধ নেই এমন দিবস বারোমাস।আবার জাগ্রত মোর দুষ্ট চিন্তা নিগূঢ় ইঙ্গিতে;ভুঁইচাঁপা সুরভির মরণ অস্তিত্বময় নয়,তার সাথে কল্পনার কখনো হবে না পরিচয় ;তবু যেন আলো আর অন্ধকার মোর চারিভিতে।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 106