ARTPOET.IN

আয়না দেখেই চমকে বলে | ayna dekhei chomke bole

Getting your Trinity Audio player ready...

আয়না দেখেই চমকে বলে,

     “মুখ যে দেখি ফ্যাকাশে,

বেশিদিন আর বাঁচব না তো–‘

     ভাবছে বসে একা সে।

ডাক্তারেরা লুটল কড়ি,

খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি,

     অবশেষে বাঁচল না সেই

       বয়স যখন একাশি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top