ARTPOET.IN

আয় রে বসন্ত, হেথা | ay re bosonto hetha

Getting your Trinity Audio player ready...

আয় রে বসন্ত, হেথা

       কুসুমের সুষমা জাগা রে

শান্তিস্নিগ্ধ মুকুলের

       হৃদয়ের গোপন আগারে।

ফলেরে আনিবে ডেকে

সেই লিপি যাস রেখে,

সুবর্ণের তুলিখানি

       পর্ণে পর্ণে যতনে লাগা রে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top