আমি হেথায় থাকি শুধু | ami hethay thaki shudhu Getting your Trinity Audio player ready... আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥ আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে– শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ ॥ নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে, এই দিয়ো মোর মান ॥ – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 152