এক যে ছিল রাজা- (থুড়ি, রাজা নয় সে ডাইনি বুড়ি) ! তার যে ছিল ময়ূর- (না না, ময়ূর কিসের ? ছাগল ছানা) । উঠানে তার থাক্ত পোঁতা- -(বাড়িই নেই, তার উঠান কোথা) ? শুনেছি তার পিশতুতো ভাই- -(ভাই নয়ত, মামা-গোঁসাই ) । বল্ত সে তার শিষ্যটিরে- -(জন্ম-বোবা বলবে কিরে) । যা হোক, তারা তিনটি প্রানী- -(পাঁচটি তারা, সবাই জানি !) থও না বাপু খ্যাঁচাখেচি -(আচ্ছা বল, চুপ করেছি) ।। তারপরে যেই সন্ধ্যাবেলা, যেম্নি না তার ওষুধ গেলা, অম্নি তেড়ে জটায় ধরা- -(কোথায় জটা ? টাক যে ভরা !) হোক্ না টেকো তোর তাতে কি ? গোমরামুখো মুখ্যু ঢেঁকি ! ধরব ঠেসে টুটির পরে পিট্ব তোমার মুণ্ডু ধরে । এখন বাপু পালাও কোথা ? গল্প বলা সহজ কথা ?