আনন্দ ভৈরবী | Ananda Bhairabi Getting your Trinity Audio player ready... আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবিএমন ছিলনা আষাঢ় শেষের বেলাউদ্যানে ছিল বরষা-পীড়িত ফুলআনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসেনা রাখাল ছেলেকাঁদেনা মোহনবাঁশিতে বটের মূলএখনো বরষা কোদালে মেঘের ফাঁকেবিদ্যুৎ-রেখা মেলে। সে কি জানিতনা এমনি দুঃসময়লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটিসে কি জানিতনা হৃদয়ের অপচয়কৃপণের বামমুঠি। সে কি জানিতনা যত বড় রাজধানীতত বিখ্যাত নয় এ হৃদয়পুরসে কি জানিতনা আমি তারে যত জানিআনখ সমুদ্দুর। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবিএমন ছিলনা আষাঢ় শেষের বেলাউদ্যানে ছিল বরষা-পীড়িত ফুলআনন্দ ভৈরবী।– শক্তি চট্টোপাধ্যায় Post Views: 182