অস্তাচলের পরপারে | ostacholer poropare Getting your Trinity Audio player ready... সন্ধ্যাসূর্যের প্রতিআমার এ গান তুমি যাও সাথে করেনূতন সাগরতীরে দিবসের পানে।সায়াহ্নের কূল হতে যদি ঘুমঘোরেএ গান উষার কূলে পশে কারো কানে,সারা রাত্রি নিশীথের সাগর বাহিয়াস্বপনের পরপারে যদি ভেসে যায়,প্রভাত-পাখিরা যবি উঠিবে গাহিয়াআমার এ গান তারা যদি খুঁজে পায়।গোধূলির তীরে বসে কেঁদেছে যে জন,ফেলেছে আকাশে চেয়ে অশ্রুজল কত,তার অশ্রু পড়িবে কি হইয়া নূতননবপ্রভাতের মাঝে শিশিরের মতো।সায়াহ্নের কুঁড়িগুলি আপনা টুটিয়াপ্রভাতে কি ফুল হয়ে উঠে না ফুটিয়া।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 151