অন্তর্ধান | ontordhan Getting your Trinity Audio player ready... তব অন্তর্ধানপটে হেরি তব রূপ চিরন্তন।অন্তরে অলক্ষ্যলোকে তোমার পরম-আগমন। লভিলাম চিরস্পর্শমণি;তোমার শূন্যতা তুমি পরিপূর্ণ করেছ আপনি।জীবন আঁধার হল, সেই ক্ষণে পাইনু সন্ধানসন্ধ্যার দেউলদীপ অন্তরে রাখিয়া গেছ দান। বিচ্ছেদেরি হোমবহ্নি হতেপূজামূর্তি ধরে প্রেম, দেখা দেয় দুঃখের আলোতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 106