অকালে | okale Getting your Trinity Audio player ready... ভাঙা হাটে কে ছুটেছিস, পসরা লয়ে?সন্ধ্যা হল, ওই-যে বেলা গেল রে বয়ে। যে যার বোঝা মাথার ‘পরেফিরে এল আপন ঘরে,একাদশীর খণ্ড শশী উঠল পল্লীশিরে।পারের গ্রামে যারা থাকেউচ্চকণ্ঠে নৌকা ডাকে,হাহা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে। কিসের আশে ঊর্ধ্বশ্বাসে এমন সময়েভাঙা হাটে তুই ছুটেছিস পসরা লয়ে? সুপ্তি দিল বনের শিরে হস্ত বুলায়ে,কা কা ধ্বনি থেমে গেল কাকের কুলায়ে। বেড়ার ধারে পুকুর-পাড়েঝিল্লি ডাকে ঝোপে ঝাড়ে,বাতাস ধীরে পড়ে এল, স্তব্ধ বাঁশের শাখা–হেরো ঘরের আঙিনাতেশ্রান্তজনে শয়ন পাতে,সন্ধ্যাপ্রদীপ আলোক ঢালে বিরাম-সুধা-মাখা। সকল চেষ্টা শান্ত যখন এমন সময়েভাঙা হাটে কে ছুটেছিস, পসরা লয়ে?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 60