বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে,মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে?চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?''বৃদ্ধ মাঝি অবাক…
মাসি গো মাসি পাচ্ছে হাসিনিম গাছেতে হচ্ছে শিম্-হাতীর মাথায় ব্যাঙের ছাতাকাগের বাসায় বগের ডিম্ ।।-সুকুমার রায়
ট্যাঁশ্ গরু গরু নয়, আসলেতে পাখি সে;যার খুশি দেখে এস হারুদের আফিসে।চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখান মস্ত,ফিট্ফাট্ কালোচুলে টেরিকাটা চোস্ত।তিন-বাঁকা…
ওই আমাদের পাগলা জগাই, নিত্যি হেথায় আসে;আপন মনে গুন্ গুনিয়ে মুচ্কি হাসি হাসে ।চলতে গিয়ে হঠাৎ যেন ধমক লেগে থামে;তড়াক্…
মাগো!প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম ক'রে বসে –আমায় দেখে একটা দিল ,নয়কো তাও বড়টা, দুইখানা সেই আপনি খেল…
আমরা ভালো লক্ষী সবাই, তোমরা ভারি বিশ্রী,তোমরা খাবে নিমের পাচন, আমরা খাব মিশ্রী।আমরা পাব খেলনা পুতুল, আমরা পাব চম্চম্,তোমরা ত…
সিংহাসনে বস্ল রাজা বাজল কাঁসর ঘন্টা,ছট্ফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা।বললে রাজা, 'মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ?'মন্ত্রী বলে, 'এসেন্স দিছি- গন্ধ…
মেঘ মুলুকে ঝাপ্সা রাতে,রামধনুকের আব্ছায়াতে,তাল বেতালে খেয়াল সুরে,তান ধরেছি কন্ঠ পুরে।হেথায় নিষেধ নাইরে দাদা,নাইরে বাঁধন নাইরে বাধা।হেথায় রঙিন্ আকাশতলেস্বপন দোলা…
চলে হন্ হন্ ছোটে পন্ পন্ঘোরে বন্ বন্ কাজে ঠন্ ঠন্বায়ু শন্ শন্ শীতে কন্ কন্কাশি খন্ খন্ ফোঁড়া টন্…
শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো?আকাশের গায়ে নাকি টকটক গন্ধ?টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি-তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি।-সুকুমার রায়