নকল গড় | nokol garh Getting your Trinity Audio player ready... রাজস্থান “জলস্পর্শ করব না আর’ চিতোর-রানার পণ,“বুঁদির কেল্লা মাটির ‘পরে থাকবে যতক্ষণ।’“কী প্রতিজ্ঞা! হায় মহারাজ,মানুষের যা অসাধ্য কাজকেমন ক’রে সাধবে তা আজ’ কহেন মন্ত্রিগণ।কহেন রাজা, “সাধ্য না হয় সাধব আমার পণ।’ বুঁদির কেল্লা চিতোর হতে যোজন-তিনেক দূর।সেথায় হারাবংশী সবাই মহা মহা শূর।হামু রাজা দিচ্ছে থানা,ভয় কারে কয় নাইকো জানা–তাহার সদ্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর।হারাবংশীর কেলা বুঁদির যোজন-তিনেক দূর। মন্ত্রী কহে যুক্তি করি, “আজকে সারারাতিমাটি দিয়ে বুঁদির মতো নকল কেল্লা পাতি।রাজা এসে আপন করেদিবেন ভেঙে ধূলির ‘পরে,নইলে শুধু কথার তরে হবেন আত্মঘাতী!’মন্ত্রী দিল চিতোর-মাঝে নকল কেল্লা পাতি। কুম্ভ ছিল রানার ভৃত্য হারাবংশী বীর,হরিণ মেরে আসছে ফিরে স্কন্ধে ধনু তীর।খবর পেয়ে কহে, “কে রেনকল বুঁদি কেল্লা মেরেহারাবংশী রাজপুতেরে করবে নতশির!নকল বুঁদি রাখব আমি হারাবংশী বীর।’ মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ।“দূরে রহো’ কহে কুম্ভ, গর্জে যেন বাজ–“বুঁদির নামে করবে খেলাসইবে না সে অবহেলা,নকল গড়ের মাটির ঢেলা রাখব আমি আজ।’কহে কুম্ভ, “দূরে রহো রানা মহারাজ।’ ভূমির ‘পরে জানু পাতি তুলি ধনুঃশরএকা কুম্ভ রক্ষা করে নকল বুঁদিগড়।রানার সেনা ঘিরি তারেমুণ্ড কাটে তরবারে,খেলাঘরের সিংহদ্বারে পড়ল ভূমি-‘পর।রক্তে তাহার ধন্য হল নকল বুঁদিগড়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 79