জগৎ জুড়ে উদার সুরে | jogot jure udar sure Getting your Trinity Audio player ready... জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি,যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 91