ARTPOET.IN

চিত্ত মম বেদনা-দোলে | chitto momo bedona dole

Getting your Trinity Audio player ready...

চিত্ত মম বেদনা-দোলে

আন্দোলিত।

           অঙ্গনের

সমুখ-পথে পান্থ সখা

গিয়েছে বুঝি ক্লান্তপায়ে

দিগন্তরে।

     বিরহবেণু

ধ্বনিছে তাই মন্দ বায়ে,

ছন্দে তারি কুন্দফুল

কাঁদিয়া ঝরে–

     নবীন তৃণ

শিহরি উঠে ক্ষণে ক্ষণে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top