ঘুম কেন নেই তোরি চোখে | ghum keno nei tori chokhe Getting your Trinity Audio player ready... ঘুম কেন নেই তোরি চোখে?কে রে এমন জাগায় তোকে? চেয়ে আছিস আপন মনে ওই যে দূরে গগন-কোণে, রাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে!রক্তশতদলের সাজিসাজিয়ে কেন রাখিস আজি? কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে, জোড়-হাতে তুই ডাকিস কারে? প্রলয় যে তোর ঘরে ঢোকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 85