ARTPOET.IN

গুপ্তিপাড়ায় জন্ম তাহার | guptiparay jonmo tahar

Getting your Trinity Audio player ready...

গুপ্তিপাড়ায় জন্ম তাহার;

     নিন্দাবাদের দংশনে

অভিমানে মরতে গেল

     মোগলসরাই জংসনে।

কাছা কোঁচা ঘুচিয়ে গুপি

ধরল ইজের, পরল টুপি,

দু হাত দিয়ে লেগে গেল

     কোফ্‌তা-কাবাব-ধ্বংসনে।

         গুরুপুত্র সঙ্গে ছিল–

     বললে তারে, ‘অংশ নে।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top