গতি আমার এসে | goti amar ese Getting your Trinity Audio player ready... গতি আমার এসেঠেকে যেথায় শেষে অশেষ সেথা খোলে আপন দ্বার।যেথা আমার গানহয় গো অবসান সেথা গানের নীরব পারাবার।যেথা আমার আঁখিআঁধারে যায় ঢাকি অলখ-লোকের আলোক সেথা জ্বলে।বাইরে কুসুম ফুটেধুলায় পড়ে টুটে, অন্তরে তো অমৃত-ফল ফলে।কর্ম বৃহৎ হয়েচলে যখন বয়ে তখন সে পায় বৃহৎ অবকাশ।যখন আমার আমিফুরায়ে যায় থামি তখন আমার তোমাতে প্রকাশ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 115