ARTPOET.IN

খুশি হ তুই আপন মনে | khushi ho tui apon mone

Getting your Trinity Audio player ready...

 খুশি হ তুই আপন মনে।

রিক্ত হাতে  চল্‌-না রাতে

        নিরুদ্দেশের অন্বেষণে।

             চাস নে কিছু, কোস নে কিছু,

             করিস নে তোর মাথা নিচু,

             আছে রে তোর হৃদয় ভরা

                     শূন্য ঝুলির অলখ ধনে।

        নাচুক-না ওই আঁধার আলো–

তুলুক-না ঢেউ দিবানিশি

        চার দিকে তোর মন্দ ভালো।

             তোর তরী তুই দে খুলে দে,

             গান গেয়ে তুই পাল তুলে দে–

             অকূল-পানে ভাসবি রে তুই,

                      হাসবি রে তুই অকারণে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top