ARTPOET.IN

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু | klanti amar khoma koro probhu

Getting your Trinity Audio player ready...

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,

পথে যদি পিছিয়ে পড়ি কভু।

      এই-যে হিয়া থরথর

      কাঁপে আজি এমনতরো

      এই বেদনা ক্ষমা করো

            ক্ষমা করো প্রভু।

এই দীনতা ক্ষমা করো প্রভু,

পিছন-পানে তাকাই যদি কভু।

      দিনের তাপে রৌদ্রজ্বালায়

      শুকায় মালা পূজার থালায়,

      সেই ম্লানতা ক্ষমা করো

           ক্ষমা করো প্রভু।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top