কে গো তুমি বিদেশী | ke go tumi bideshi Getting your Trinity Audio player ready... কে গো তুমি বিদেশী।সাপ-খেলানো বাঁশি তোমারবাজাল সুর কী দেশী।নৃত্য তোমার দুলে দুলে,কুন্তলপাশ পড়ছে খুলেকাঁপছে ধরা চরণে,ঘুরে ঘুরে আকাশ জুড়েউত্তরী যে যাচ্ছে উড়েইন্দ্রধনুর বরনে।আজকে তো আর ঘুমায় না কেউ,জলের ‘পরে লেগেছে ঢেউ,শাখায় জাগে পাখিতে।গোপন গুহার মাঝখানে যেতোমার বাঁশি উঠছে বেজেধৈর্য নারি রাখিতে। মিশিয়ে দিয়ে উঁচু নিচুসুর ছুটেছে সবার পিছু,রয় না কিছুই গোপনে।ডুবিয়ে দিয়ে সূর্যচন্দ্রেঅন্ধকারের রন্ধে# রন্ধে#পশিছে সুর স্বপনে।নাটের লীলা হায় গো এ কী,পুলক জাগে আজকে দেখিনিদ্রা-ঢাকা পাতালে।তোমার বাঁশি কেমন বাজে,নিবিড় ঘন মেঘের মাঝেবিদ্যুতেরে মাতালে।লুকিয়ে রবে কে গো মিছে,ছুটেছে ডাক মাটির নীচেফুটায়ে ভুঁইচাঁপারে।রুদ্ধঘরের ছিদ্রে ফাঁকেশূন্য ভরে তোমার ডাকে,রইতে যে কেউ না পারে। কত কালের আঁধার ছেড়েবাহির হয়ে এল যে রেহৃদয়-গুহার নাগিনী,নত মাথায় লুটিয়ে আছে,ডাকো তারে পায়ের কাছেবাজিয়ে তোমার রাগিণী।তোমার এই আনন্দ-নাচেআছে গো ঠাঁই তারো আছে,লও গো তারে ভুলায়ে;কালোতে তার পড়বে আলো,তারো শোভা লাগবে ভালো,নাচবে ফণা দুলায়ে।মিলবে সে আজ ঢেউয়ের সনে,মিলবে দখিন-সমীরণে,মিলবে আলোয় আকাশে।তোমার বাঁশির বশ মেনেছে,বিশ্বনাচের রস জেনেছে,রবে না আর ঢাকা সে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 90