কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে | kal jobe sondhyakale bondhusobhatole Getting your Trinity Audio player ready... কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলেগাহিতে তোমার গান কহিল সকলেসহসা রুধিয়া গেল হৃদয়ের দ্বার–যেথায় আসন তব, গোপন আগার।স্থানভেদে তব গান– মূর্তি নব নব–সখাসনে হাস্যোচ্ছ্বাস সেও গান তব,প্রিয়াসনে প্রিয়ালাপ, শিশুসনে খেলা–জগতে যেথায় যত আনন্দের মেলাসর্বত্র তোমার গান বিচিত্র গৌরবেআপনি ধ্বনিতে থাকে সরবে নীরবে।আকাশে তারকা ফুটে, ফুলবনে ফুল,খনিতে মানিক থাকে– হয় নাকো ভুল।তেমনি আপনি তুমি যেখানে যে গানরেখেছ, কবিও যেন রাখে তার মান।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 105