ARTPOET.IN

উপহার | Upohar

Getting your Trinity Audio player ready...

এই লেখা বুক ভেঙে লিখি

 

তুমি তা বুঝবে না।জানি।ঠিকই।

 

এখন তোমার চতুর্দিক
সদ্য পাওয়া প্রেমিকের আনন্দে উন্মাদ!

 

তোমার কথার আলতো ঠেলা
আমাকে উপহার দিয়ে গেছে
কালো এক অন্ধকার খাদ।

– জয় গোস্বামী

Scroll to Top