ঝাউ গাছের পাতা | Jhaogacher Pata Getting your Trinity Audio player ready... মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্যলেখেনি কোন পুরুষ কোন দিন।গলির মোড়ে বাজেনি সম্মিলিতশীৎকার, বখাটে ছেলেদের।তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ,এসেছিল শুধু মেপে নিতে,তোমার বুক, চুল, নিতম্বযাবতীয় সব শারিরিক।কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ?কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ?কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ?কত বার করিয়েছ জাদুটোনা ?কত যুগ উপবাসী তুমি ঢেলেছ দুগ্ধ,সুগঠিত শিবলিঙ্গে ?সে খবর জানে শুধু,একলা রাতের পাশ বালিশ।– জয় গোস্বামী Post Views: 338