ভরন্ত C.C.D থেকে বেরিয়ে এল প্রেমিক-প্রেমিকা… দেখামাত্র শ্বাস আটকে আসে! এখন নিশ্চয় সে-ও কোনও C.C.D-তে বসে তার নব্যপুরুষকে নিয়ে মোবাইলে ছবি তুলছে— যেমন আমার ছবি তুলত একদিন
দেখতে দেখতে আমার চোখের সামনে ভিড় করা C.C.D একটা হানাবাড়ি।
সব আলো নিভে গেছে,আবছা অন্ধকার চারপাশে কেউ নেই—-এমনকী ওয়েটারও নয়