প্রণয়গীতি | Pranoygiti Getting your Trinity Audio player ready... এইখানে টান দাও এই এত ঠাণ্ডায়ওই কোলে ঠাই দাও সজনী ও সজনীদেখিতে না দেখিতে, কিলবিলে দিঘিতেআমাকে ডোবাল মম আত্মীয়স্বজনইআজ উঠে দেবী তোরে সকাতরে বলি হেঅধমে খাওয়াও তব হাড়মাস গলিয়েসঙ্গী ও সাথীরা, ছেলে-পিলে-নাতিরাপেট ফুলে উল্টিয়ে ছিল সবকজনইওঠে আজ ঠ্যাংকাটা, কে উঠে ঘোড়ার মাথাকে ছেলে কে মেয়ে ওরা -অলিঙ্গ অযোনিশৃঙ্গী না শঙ্খিনী তুমি কি মানুষ নও?দেখি, হাত দিয়ে দেখি-এ কী, এত উষ্ণ!কী গরম কী গরম, আনন্দে হে চরমএকাকার হয়ে যায় দিন-রাত-রজনীনয়দ্বার ফেটে পড়ে মাথায় নৃত্য করেছ-জন্ম ন-জন্ম নয়-ছয়-জননী…..– জয় গোস্বামী Post Views: 146