এরকমও হয়? | Erokomo Hoy Getting your Trinity Audio player ready... ছেড়ে যাওয়া এরকমও হয়?এত দ্রুত? এতই তত্পর? মাটি থেকে শিকড়সমেত চারাগাছএকটানে উপড়ে নিয়ে দুমড়ে মুচড়ে ছুড়ে দেওয়া যায়নিজের বাগান থেকে দূরে? দোমড়ানো মোচড়ানো ওই চারাগাছ আজরাস্তার গরম পিচে শুয়েরোদে পুড়ছে।শুধু তার ছিঁড়ে নেওয়াশিকড়গুলির মুখ থেকেমানুষের রক্ত পড়ে দু’ফোঁটা চারফোঁটা পথের কুকুর চেটে খায়– জয় গোস্বামী Post Views: 139