হৃদি ভেসে যায় | Hridoy Vore Zay Getting your Trinity Audio player ready... অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলেহৃদি ভেসে গেল অলকানন্দা জলে .করো আনন্দ আয়োজন করে পড়োলিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ে রসানু তলেযে একা ঘুরছে, তাকে খুঁজে বার করোকরেছো, অতল; করেছিলে; পড়ে হাত থেকে লিপিখানিভেসে যাচ্ছিল–ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে;–’পড়ে রইল যে!’ পড়েই থাকত–সে-লেখা তুলবে বলেকবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।– জয় গোস্বামী Post Views: 176