শ্যামা-পক্ষী | Shyama Pokkhi Getting your Trinity Audio player ready... আঁধার পিঞ্জরে তুই,রে কুঞ্জ-বিহারিবিহঙ্গ, কি রঙ্গে গীত গাইস্ সুস্বরে ?ক মোরে, পূর্ব্বের সুখ কেমনে বিস্মরেমনঃ তোর ? বুঝা রে, যা বুঝিতে না পারি!সঙ্গীত-তরঙ্গ-সঙ্গে মিশি কি রে ঝরেঅদৃশ্যে ও কারাগারে নয়নের বারি?রোদন-নিনাদ কি রে লোকে মনে করেমধুমাখা গীত-ধ্বনি, অজ্ঞানে বিচারি?কে ভাবে, হৃদয়ে তোর কি ভাব উথলে?—কবির কুভাগ্য তোর, আমি ভাবি মনে।দুখের আঁধারে মজি গাইস্ বিরলেতুই,পাখি, মজায়ে রে মধু-বরিষণে!কে জানে যাতনা কত তোর ভব-তলে ?মোহে গন্ধে গন্ধরস সহি হুতাশনে!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 144