মহাভারত | Mahabharat Getting your Trinity Audio player ready... কল্পনা-বাহনে সুখে করি আরোহণ,উতরিনু, যথা বসি বদরীর তলে,করে বীণা, গাইছেন গীত কুতূহলেসত্যবতী-সুত কবি,—ঋষিকুল-ধন !শুনিলু গম্ভীর ধ্বনি ; উম্মীলি নয়নদেখিনু কৌরবেশ্বরে, মত্ত বাহুবলে ;দেখিনু পবন-পুত্রে, ঝড় যথা চলেহুঙ্কারে !আইলা কর্ণ—সূর্যের নন্দন—তেজস্বী। উজ্জ্বলি যথা ছোটে অনম্বরেনক্ষত্র, আইলা ক্ষেত্রে পার্থ মহামতি,আলো করি দশ দিশ, ধরি বাম করেগাণ্ডীব—প্রচণ্ড-দণ্ড-দাতা রিপু প্রতি।তরাসে আকুল হৈনু এ কাল সমরেদ্বাপরে গোগৃহ-রণে উত্তর যেমতি।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 132