উদ্যানে পুষ্করিণী | Udyane Pushkorini Getting your Trinity Audio player ready... বড় রম্য স্থলে বাস তোর, লো সরসি!দগধা বসুধা যবে চৌদিকে প্রখরেতপনের, পত্রময়ী শাখা ছত্র ধরেশীতলিতে দেহ তোর ; মৃদু শ্বাসে পশি,সুগন্ধ পাখার রূপে, বায়ু বায়ু করে।বাড়াতে বিরাম তোর আদরে, রূপসি,শত শত পাতা মিলি মিষ্টে মরমরে;স্বর্ণ-কান্তি ফুল ফুটি, তোর তটে বসি,যোগায় সৌরভ-ভোগ, কিঙ্করী যেমতিপাট-মহিষীর খাটে, শয়ন-সদনে।নিশায় বাসর রঙ্গ তোর, রসবতি,লয়ে চাঁদে,—কত হাসি প্রেম-আলিঙ্গনে!বৈতালিক-পদে তোর পিক-কুল-পাত;ভ্রমর গায়ক ; নাচে খঞ্জন, ললনে ।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 110