ময়ূরী | Moyuri Getting your Trinity Audio player ready... ১ তরুশাখা উপরে, শিখিনি, কেনে লো বসিয়া তুই বিরস বদনে?না হেরিয়া শ্যামচাঁদে, তোরও কি পরাণ কাঁদে, তুইও কি দুঃখিনী! আহা!কে না ভালবাসে রাধিকারমণে? কার না জুড়ায় আঁখি শশী, বিহঙ্গিনি? ২ আয়,পাখি,আমরা দুজনে গলা ধরাধরি করি ভাবি লো নীরবে;নবীন নীরদে প্রাণ; তুই করেছিস্ দান— সে কি তোর হবে? আর কি পাইবে রাধা রাধিকারঞ্জনে? তুই ভাব্ ঘনে ধনি,আমি শ্ৰীমাধবে! ৩ কি শোভা ধরয়ে জলধর, গভীর গরজি যবে উড়ে সে গগনে!স্বর্ণবর্ণ শক্র-ধনু— রতনে খচিত তনু— চূড়া শিরোপর; বিজলী কনক দাম পরিয়া যতনে, মুকুলিত লতা যথা পরে তরুবর! ৪ কিন্তু ভেবে দেখ্ লো কামিনি, মম শ্যাম-রূপ অনুপম ত্রিভুবনে!হায়,ও রূপ-মাধুরী, কার মন নাহি চুরি, করে,রে শিখিনি! যার অাঁখি দেখিয়াছে রাধিকামোহনে, সেই জানে কেনে রাধা কুলকলঙ্কিনী! ৫ তরুশাখা উপরে, শিখিনি, কেনে লো বসিয়া তুই বিরসবদনে?না হেরিয়া শ্যামচাঁদে, তোর কি পরাণ কাঁদে তুই কি দুঃখিনী? আহা!কে না ভালবাসে শ্রীমধুসূদনে? মধু কহে, যা কহিলে,সত্য বিনোদিনি!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 126