দুঃশাসন | Duhshason Getting your Trinity Audio player ready... মেঘ-রূপ চাপ ছাড়ি, বজ্রাগ্নি যেমনেপড়ে পাহাড়ের শৃঙ্গে ভীষণ নির্ঘোষে ;হেরি ক্ষেত্রে ক্ষত্র-গ্লানি দুষ্ট দুঃশাসনে,রৌদ্ররূপী ভীমসেন ধাইলা সরোষে ;পদাঘাতে বসুমতী কাঁপিলা সঘনে ;বাজিল ঊরুতে অসি গুরু অসি-কোষেযথা সিংহ সিংহনাদে ধরি মৃগে বনেকামড়ে প্রগাঢ়ে ঘাড় লহু-ধারা শোষে ;বিদরি হৃদয় তার ভৈরব-আরবে,পান করি রক্ত-স্রোতঃ গৰ্জ্জিলা পাবনি ।“মানাগ্নি নিবানু আমি আজি এ আহবেবর্ব্বর!–পাঞ্চালী সতী, পাণ্ডব-রমণী,তার কেশপাশ পর্শি, আকর্ষিলি যবে,কুরু-কুলে রাজলক্ষ্মী ত্যজিলা তখনি।”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 121