বিজয়া-দশমী | Bijoya Doshomi Getting your Trinity Audio player ready... ”যেয়ো না,রজনি,আজি লয়ে তারাদলে!গেলে তুমি,দয়াময়ি,এ পরাণ যাবে!—উদিলে নির্দ্দয় রবি উদয়-অচলে,নয়নের মণি মোর নয়ন হারাবে!বার মাস তিতি,সত্যি,নিত্য অশ্রুজলে,পেয়েছি উমায় আমি!কি সান্ত্বনা-ভাবে—তিনটি দিনেতে,কহ,লো তারা-কুন্তলে,এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে?তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরেদূর করি অন্ধকার;শুনিতেছি বাণী—মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে!দ্বিগুণ আঁধার ঘর হবে,আমি জানি,নিবাও এ দীপ যদি!”—কহিলা কাতরেনবমীর নিশা-শেষে গিরীশের রাণী।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 258