কুসুম | Kusum Getting your Trinity Audio player ready... ১ কেনে এত ফুল তুলিলি, স্বজনি— ভরিয়া ডালা?মেঘাবৃত হলে, পরে কি রজনী তারার মালা?অার কি যতনে, কুসুম রতনে ব্রজের বালা? ২ আর কি পরিবে কভু ফুলহার ব্ৰজকামিনী?কেনে লো হরিলি ভূষণ লতার— বনশোভিনী?অলি বঁধু তার; কে আছে রাধার— হতভাগিনী? ৩ হায় লো দোলাবি, সখি,কার গলে মালা গাঁথিয়া?আর কি নাচে লো তমালের তলে বনমালিয়া?প্রেমের পিঞ্জর, ভাঙি পিকবর, গেছে উড়িয়া! ৪ আর কি বাজে লো মনোহর বাঁশী নিকুঞ্জবনে?ব্রজ সুধানিধি শোভে কি লো হাসি, ব্রজগগনে?ব্রজ কুমুদিনী, এবে বিলাপিনী ব্রজভবনে! ৫ হায় রে যমুনে কেনে না ডুবিল তোমার জলেঅদয় অক্রূর, যবে সে আইল ব্রজমণ্ডলে?ক্রূর দূত হেন, বধিলে না কেন বলে কি ছলে? ৬ হরিল অধম মম প্রাণ হরি ব্রজরতন!ব্রজবনমধু নিল ব্রজ অরি, দলি ব্রজবন?কবি মধু ভণে, পাবে, ব্রজাঙ্গনে, মধুসূদন!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 83