সুভদ্রা | Subhadra Getting your Trinity Audio player ready... যথা ধীরে স্বপ্ন-দেবী রঙ্গে সঙ্গে করিমায়া-নারী—রত্নোত্তমা রূপের সাগরে,—পশিলা নিশায় হাসি মন্দিরে সুন্দরীসত্যভামা, সাথে ভদ্রা, ফুল-মালা করে ।বিমলিল দীপ-বিভা ; পূরিল সত্বরেসৌরভে শয়নাগার, যেন ফুলেশ্বরীসরোজিনী প্রফুল্লিলা আচম্বিতে সরে,কিম্বা বনে বন-সখী মুনাগকেশরী !শিহরি জাগিলা পার্থ, যেমতি স্বপনেসম্ভোগ-কৌতুকে মাতি সুপ্ত জন জাগে;—কিন্তু কাঁদে প্রাণ তার সে কু-জাগরণে,সাধে সে নিদ্রায় পুনঃ বৃথা অমুরাগে ।তুমি, পার্থ, ভাগ্য-বলে জাগিলা সুক্ষণেমরতে স্বরগ-ভোগ ভোগিতে সোহাগে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 82