সূর্য্য | Shurjo Getting your Trinity Audio player ready... এখনও আছে লোক দেশ দেশান্তরেদেব ভাবি পূজে তোমা, রবি দিনমণি,দেখি তোমা দিবামুখে উদয়-শিখরে,লুটায়ে ধরণীতলে, করে স্তুতি-ধ্বনি ;আশ্চর্যের কথা, সূৰ্য্য, এ না মনে গণি।অসীম মহিমা তব, যখন প্রখরেশোভ তুমি, বিভাবসু, মধ্যাহ্নে অম্বরেসমুজ্জ্বল করজালে আবরি মেদিনী !অসীম মহিমা তব, অসীম শকতি,হেম-জ্যোতিঃ-দাতা তুমি চন্দ্র-গ্রহ-দলে ;উর্ব্বরা তোমার বীর্য্যে সতী বসুমতী ;বারিদ, প্রসাদে তব, সদা পূর্ণ জলে ;—কিন্তু কি মহিমা তাঁর, কহ, দিনপতি,কোটি রবি শোভে নিত্য যাঁর পদতলে!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 86