হিড়িম্বা | Hirimba Getting your Trinity Audio player ready... উজলি ঠৌদিক এবে রূপের কিরণে,বীরেশ ভীমের পাশে কর যোড় করিদাঁড়াইলা,প্রেম-ডোরে বাঁধা কায় মনেহিড়িম্বা;সুবর্ণ-কান্তি বিহঙ্গী সুন্দরীকিরাতের ফাঁদে যেন!ধাইল কাননেগন্ধামোদে অন্ধ অলি,আনন্দে গুঞ্জরি,—গাইল বাসন্তামোদে শাখার উপরিমধুমাখা গীত পাখী সে নিকুঞ্জ-বনে।সহসা নড়িল বন ঘোর মড়মড়ে,মদ-মত্ত হস্তী কিম্বা গণ্ডার সরোষেপশিলে বনেতে,বন যেই মতে নড়ে!দীর্ঘ-তাল-তুল্য গদা ঘুরায়ে নির্ঘোষে,ছিন্ন করি লতা-কুলে ভাঙি বৃক্ষ রড়ে,পশিল হিড়িম্ব রক্ষঃ—-রৌদ্র ভগ্নী-দোষে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 119