সিংহ ও মশক | Singho O Moshok Getting your Trinity Audio player ready... শঙ্খনাদ করি মশা সিংহে আক্রমিল; ভব-তলে যত নর, ত্রিদিবে যত অমর, আর যত চরাচর,হেরিতে অদ্ভুত যুদ্ধ দৌড়িয়া আইল।হুল-রূপ শূলে বীর, সিংহেরে বিঁধিল। অধীর ব্যথায় হরি, উচ্চ-পুচ্ছে ক্রোধ করি, কহিলা;—“কে তুই, কেন বৈরিভাব তোর হেন? গুপ্তভাবে কি জন্য লড়াই?—সম্মুখ-সমর কর্; তাই অামি চাই। দেখিব বীরত্ব কত দূর, আঘাতে করিব দর্প-চূর; লক্ষ্মণের মুখে কালি ইন্দ্রজিতে জয়-ডালি, দিয়াছে এ দেশে কবি।”কহে মশা;—“ভীরু, মহাপাপি,যদি বল থাকে, বিষম-প্রতাপি, অন্যায়-ন্যায়-ভাবে,ক্ষুধায় যা পায়, খাবে; ধিক্, দুষ্টমতি!মারি তোরে বন-জীবে দিব, রে, কু-মতি।” হইল বিষম রণ, তুলনা না মিলে; ভীম দুর্য্যোধনে, ঘোর গদা-রণে, হ্রদ দ্বৈপায়নে,তীরস্থ সে রণ-ছায়া পড়িল সলিলে;ডরাইয়া জল-জীবী জল-জন্তুচয়ে, সভয়ে মনেতে ভাবিল,প্রলয়ে বুঝি এ বীরেন্দ্র-দ্বয় এ সৃষ্টি নাশিল! মেঘনাদ মেঘের পিছনে, অদৃশ্য অাঘাতে যথা রণে; কেহ তারে মারিতে না পায়,ভয়ঙ্কর স্বপ্নসম অাসে,—এসে যায়,জর-জরি শ্রীরামের কটক লঙ্কায়। কভু নাকে, কভু কাণে, ত্রিশূল-সদৃশ হানে হুল, মশা বীর। না হেরি অরিরে হরি, মুহুর্মুহুঃ নাদ করি, হইলা অধীর।হায়! ক্রোধে হৃদয় ফাটিল;—গত-জীব মৃগরাজ ভূতলে পড়িল!ক্ষুদ্র শত্রু ভাবি লোক অবহেলে যারে,বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে;—এই উপদেশ কবি দিলা অলঙ্কারে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 130