ARTPOET.IN

যখন একাকী আমি একা | Jokhon Ekaki Ami Eka

Getting your Trinity Audio player ready...

এখন সন্ন্যাসী দুইজন–
একজন আমি আর অন্যজন আমার পিতার
মমতাবিহীন চক্ষু
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
যখন একাকী আমি একা
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
কেন তাঁর নামত সন্ন্যাস
কেন তিনি মাত্র মায়াহীন
মনে ভাবি
এমন দেখিনি তাঁকে আগে
কোনদিন
এখন সন্ন্যাসী দুইজন–
একজন আমি আর অন্যজন আমার পিতার
মমতাবিহীন চক্ষু
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
যখন একাকী আমি একা।

– শক্তি চট্টোপাধ্যায়

Scroll to Top