আলোক পত্র | Alokpotro Getting your Trinity Audio player ready... হে নদী আকাশ মেঘ পাহাড় বনানী,সৃজনের অন্ধকার অনির্দেশ উৎসের মতনআজ এই পৃথিবীতে মানুষের মনমনে হয়; অধঃপতিত এক প্রাণী। প্রেম তার সব চেয়ে ছায়া, নিরাধারনিঃস্বতায়- অকৃত্রিম আগুনের মতনিজেকে না চিনে আজ রক্তে পরিণতহে আগুন, কবে পাব জ্যোতিঃদীপাধার। মানুষের জ্ঞানালোক সীমাহীন শক্তি পরিধিরভিতরে নিঃসীম;ক্ষমতার লালসায় অহেতুক বস্তুপুঞ্জে হুম;সূর্য নয়- তারা নয়- ধোঁইয়ার শরীর।এ অঙ্গার অগ্নি হোক, এই অগ্নি ধ্যানালোক হোক;জ্ঞান হোক প্রেম,- প্রেম শোকাবহ জ্ঞানহৃদয়ে ধারণ ক’রে সমাজের প্রাণঅধিক উজ্জ্বল অর্থে করে নিক অশোক আলোক।-জীবনানন্দ দাশ Post Views: 157