এই পৃথিবীর বুকের ভিতরে কোথাও শান্তি আছে; অঘ্রাণ মাস রাত্রি হ’লে অনেক বিষয়াবিষের সমাধান মাঠে জলে পাখির নীড়ে নক্ষত্রেতে থাকে; অমেয় গোলকধাঁধাঁয় ঘুরে প্রাণ চেষ্টা করে সমাজ জাতি সময় সৃষ্টি সঠিক বুঝে নিতে। সকল প্রয়াণ সফল হবে গ্লাশিয়ারের দীপ্তি আসার আগে; এখন রৌদ্রে আজন্মকাল অনুষ্ঠানের দিন; সফল হতে ইতিহাসের অনেক দিন লাগে।
সে সফলতা এই পৃথিবী- হয়তো সৃশঠি চূর্ণ হ’লে হবে; আমি অনেক দূরের থেকে তাহার কারণধ্বনি নদীর জলে সমস্ত দিন ক্রন্দসী উজ্জ্বল; তোমায় আমি ভালোবাসি- এই সত্য স্বভাবপৃথিবীর দানের মতন নিজেরই ফলাফল।