বিরহ-বিধুরা | Biroho Bidhura Getting your Trinity Audio player ready... কার তরে? ছাই এ পোড়ামুখ আয়নাতে আর দেখব না;সুর্মা-রেখার কাজল-হরফ নয়নাতে আর লেখব না!লাল-রঙিলা করব না কর মেহেদি-হেনার ছাপ ঘষে;গুলফ চুমি কাঁদবে গো কেশ চিরুণ-চুমার আপশোশে! কপোল-শয়ান অলক-শিশুর উদাস ঘুম আর ভাঙবে না;চুমহারা ঠোঁট পানের পিকের হিঙুল রঙে রাঙবে না!কার তরে ফুলশয্যা বাসর, সজ্জা নিজেই লজ্জা পায়;পীতম আমার দূর প্রবাসে, দেখবে কে সাজ-সজ্জা হায়! চাঁচর চুলে ধূম্র ওড়ে, অঙ্গ রাঙায় আগুন-রাগ,যেমনি ফোটে মন-নিকষে পিয়ার ফাগুন-স্মৃতির দাগ।সবাই বলে, চিনির চেয়েও শিরিন জীবন, – হায় কপাল!পীতম-হারা নিম-তেতো প্রাণ কেঁদেই কাটায় সাঁঝ সকাল। যেথায় থাকো খোশহালে রও, বন্ধু আমার – শোকের বল!তুমি তোমার সুখ নিয়ে রও, – থাকুক আমার চোখের জল!-কাজী নজরুল ইসলাম Post Views: 409