অকাল-সন্ধ্যা | Okal Sondhya Getting your Trinity Audio player ready... অকাল-সন্ধ্যা[জয়জয়ন্তী কীর্তন] খোলো মা দুয়ার খোলোপ্রভাতেই সন্ধ্যা হলদুপুরেই ডুবল দিবাকর গো।সমরে শয়ান ওইসুত তোর বিশ্বজয়ীকাঁদনের উঠছে তুফান ঝড় গো॥সবারে বিলিয়ে সুধা,সে নিল মৃত্যু-ক্ষুধা,কুসুম ফেলে নিল খঞ্জর গো।তাহারই অস্থি চিরেদেবতা বজ্র গড়েনাশে ওই অসুর অসুন্দর গো।ওই মা যায় সে হেসে।দেবতার উপরে সে,ধরা নয়, স্বর্গ তাহার ঘর গো॥যাও বীর যাও গো চলেচরণে মরণ দলেকরুক প্রণাম বিশ্ব-চরাচর গো।তোমার ওই চিত্ত জ্বেলেভাঙ্গালে ঘুম ভাঙ্গালেনিজে হায় নিবলে চিতার পর গো।বেদনার শ্মশান-দহেপুড়ালে আপন দেহে,হেথা কি নাচবে না শংকর গো॥-কাজী নজরুল ইসলাম Post Views: 169