গান | Gan Getting your Trinity Audio player ready... আমার বিফল পূজাঞ্জলি অশ্রু-স্রোতে যায় যে ভেসে।তোমার আরাধিকার পূজা হে বিরহী, লও হে এসে।খোঁজে তোমায় চন্দ্র তপন,পূজে তোমায় বিশ্বভুবন,আমার যে নাথ ক্ষণিক জীবন মিটবে কি সাধ ভালোবেসে॥না-দেখা মোর বন্ধু ওগো, কোথায় বাঁশি বাজাও একা,প্রাণ বোঝে তা অনুভবে নয়ন কেন পায় না দেখা! সিন্ধু যেমন বিপুল টানেতটিনীরে টেনে আনে,তেমনি করে তোমার পানে আমায় ডাকো নিরুদ্দেশে॥-কাজী নজরুল ইসলাম Post Views: 185