সহসা | Sohosa Getting your Trinity Audio player ready... আমার গোপন সূর্য হল অস্তগামীএপারে মর্মরধ্বনি শুনি,নিস্পন্দ শবের রাজ্য হতেক্লান্ত চোখে তাকাল শকুনি। গোদূলি আকাশ ব’লে দিলতোমার মরণ অতি কাছে,তোমার বিশাল পৃথিবীতেএখনো বসন্ত বেঁচে আছে। অদূরে নিবিড় ঝাউবনেযে কালো ঘিরেছে নীরবতা,চোখ তারই দীর্ঘায়িত পথেঅস্পষ্ট ভাষায় কয় কথা। আমার দিনান্ত নামে ধীরেআমি তো সুদূর পরাহত,অশত্থশাখায় কালো পাখিদুশ্চিন্তা ছড়ায় অবিরত। সন্ধ্যাবেলা, আজ সন্ধ্যাবেলানিষ্ঠুর তমিস্রা ঘনাল কী!মরণ পশ্চাতে বুঝি ছিলসহসা উদার চোখাচোখি।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 142