হারিয়ে পাওয়া | Hariye Paowa Getting your Trinity Audio player ready... ঠাকুরদাদার চশমা কোথা ?ওরে গণ্শা, হাবুল, ভোঁতা,দেখ্না হেথা, দেখ্না হোথা- খোঁজ না নিচে গিয়ে । কই কই কই? কোথায় গেল ?টেবিল টানো, ডেস্কও ঠেল,ঘরদোর সব উলটে ফেল- খোঁচাও লাঠি দিয়ে ।খুঁজছে মিছে কুঁজোর পিছে,জুতোর ফাঁকে, খাটের নিচে,কেউ বা জোরে পর্দা খিঁচে- বিছনা দেখে ঝেড়ে- লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমেক্লান্ত সবে পড়্ল থেমে,ঠাকুরদাদা আপনি নেমে আসেন তেড়েমেড়ে । বলেন রেগে, “চশমাটা কিঠাং গজিয়ে ভাগ্ল নাকি ?খোঁজার নামে কেবল ফাঁকি- দেখছি আমি এসে !” যেমন বলা দারূণ রোষে,কপাল থেকে অম্নি খ’সেচশমা পড়ে তক্তপোশে- সবাই ওঠে হেসে !-সুকুমার রায় Post Views: 465