বড়াই | Borai Getting your Trinity Audio player ready... গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা,মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা।রাজার হাতি হাওদা -পিঠে হেলে দুলে আসে-বাপরে ব’লে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে!রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল ;হঠাৎ রেগে মটাং করে ভাঙল গাছের ডাল।গাছের মাথায় চড়াই পাখি অবাক হ’য়ে কয়-বাসরে বাস! হাতির গায়ে এমন জোরও হয়!মুখ বাড়িয়ে ব্যাং বলে, ভাই তাইত তোরে বলি-“আমরা, অর্থাৎ চার-পেয়েরা, এন্মি ভাবেই চলি”।।-সুকুমার রায় Post Views: 348