ওরে পাখি | ore pakhi Getting your Trinity Audio player ready... ওরে পাখি,থেকে থেকে ভুলিস কেন সুর,যাস নে কেন ডাকি–বণীহারা প্রভাত হয় যে বৃথাজানিস নে তুই কি তা।অরুণ-আলোর প্রথম পরশগাছে গাছে লাগে,কাঁপনে তার তোরই যে সুরপাতায় পাতায় জাগে–তুই যে ভোরের আলোর মিতাজানিস নে তুই কি তা।জাগরণের লক্ষ্মী যে ওইআমার শিয়রেতেআছে আঁচল পেতে,জানিস নে তুই কি তা।গানের দানে উহারে তুইকরিস নে বঞ্চিতা।দুঃখরাতরে স্বপনতলেপ্রভাতী তোর কী যে বলেনবীন প্রাণের গীতা,জানিস নে তুই কি তা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 93