বুদ্ধদেবের প্রতি | buddhodeber proti Getting your Trinity Audio player ready... সারনাথে মূলগন্ধকুটিবিহার প্রতিষ্ঠা-উপলক্ষে রচিত ওই নামে একদিন ধন্য হল দেশে দেশান্তরে তব জন্মভূমি। সেই নাম আরবার এ দেশের নগর প্রান্তরে দান করো তুমি। বোধিদ্রুমতলে তব সেদিনের মহাজাগরণ আবার সার্থক হোক, মুক্ত হোক মোহ-আবরণ, বিস্মৃতির রাত্রিশেষে এ ভারতে তোমারে স্মরণ নবপ্রাতে উঠুক কুসুমি। চিত্ত হেথা মৃতপ্রায়, অমিতাভ, তুমি অমিতায়ু, আয়ু করো দান। তোমার বোধনমন্ত্রে হেথাকার তন্দ্রালস বায়ু হোক প্রাণবান। খুলে যাক রুদ্ধদ্বার, চৌদিকে ঘোষুক শঙ্খধ্বনি ভারত-অঙ্গনতলে, আজি তব নব আগমনী, অমেয় প্রেমের বার্তা শতকণ্ঠে উঠুক নিঃস্বনি — এনে দিক অজেয় আহ্বান।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 317