একা বসে আছি হেথায় | ekta bose achhi hethay Getting your Trinity Audio player ready... একা বসে আছি হেথায়যাতায়াতের পথের তীরে।যারা বিহান-বেলায় গানের খেয়াআনল বেয়ে প্রাণের ঘাটে,আলোছায়ার নিত্য নাটে,সাঁঝের বেলায় ছায়ায় তারামিলায় ধীরে।আজকে তারা এল আমারস্বপ্নলোকের দুয়ার ঘিরে;সুরহারা সব ব্যথা যতএকতারা তার খুঁজে ফিরে।প্রহর পরে প্রহর যে যায়,বসে বসে কেবল গনিনীরব জপের মালার ধ্বনিঅন্ধকারের শিরে শিরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 130