একা ব’সে সংসারের প্রান্ত | eka bose songsarer pranto Getting your Trinity Audio player ready... একা ব’সে সংসারের প্রান্ত-জানালায়দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা।আলো আসে ছায়ায় জড়িতশিরীষের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি।বাজে মনে– নহে দূর,নহে বহু দূর।পথরেখা লীন হল অস্তগিরিশিখর-আড়ালে,স্তব্ধ আমি দিনান্তের পান্থশালা-দ্বারে,দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণেশেষতীর্থমন্দিরের চূড়া।সেথা সিংহদ্বারে বাজে দিন-অবসানের রাগিণীযার মূর্ছনায় মেশা এ জন্মের যা-কিছু সুন্দর,স্পর্শ যা করেছে প্রাণ দীর্ঘ যাত্রাপথেপূর্ণতার ইঙ্গিত জানায়ে।বাজে মনে– নহে দূর,নহে বহু দূর।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 130